মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ০)

জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন

X

জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন।

মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা কারাগার পরিদর্শনকালে তিনি কারাবন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এসময় সায়রা বানু নামের এক ভারতীয় কারাবন্দির প্রত্যাবাসনের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তা গ্রহণের জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি অন্যান্য কারাবন্দীর ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি কারাবন্দীদের প্রতি মানবিক ও সহনশীল আচরণ নিশ্চিত করতে কারারক্ষীদেরও নির্দেশনা দেন।

এসময় জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করেন। পরিদর্শনে খাবারের মান সন্তোষজনক ও  রান্নাঘরে গ্যাস সংযোগের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য  উপবিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত) এ. কে. এম দিলদার হোসেনকে নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ শাকিল আহমেদ, জেল সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার  মুহাম্মদ আব্দুস সেলিমসহ অন্যান্য কারারক্ষীগণ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});