বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আর্জেন্টিনা-মরক্কোসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করলো যেসব দেশ

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনা-মরক্কোসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করলো যেসব দেশ

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের উত্তাপের মধ্যেই ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ২০৩০ বিশ্বকাপ নিয়ে আলোচনা। বিশ্বকাপের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে এবার প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় আসর।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষের বিশেষ আয়োজনকে স্মরণীয় করে রাখতে টুর্নামেন্টের উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

স্বাগতিক হওয়ার কারণে ছয়টি দেশই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। তবে দক্ষিণ আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে স্বাগতিকের মর্যাদা পেলেও কনমেবল অঞ্চলের বাছাইপর্বে অংশ নেবে।

বিশ্বকাপের ইতিহাসের সঙ্গে উরুগুয়ের সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল দেশটি এবং সেই আসরের শিরোপাও জিতেছিল তারা। 

ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। অন্যদিকে, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সদর দপ্তর অবস্থিত প্যারাগুয়েতে। এই ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় তিন দেশকেই শতবর্ষের আয়োজনে অন্তর্ভুক্ত করেছে ফিফা।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের ম্যাচগুলো ছয় দেশের ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ আসরগুলোর একটি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে ৮ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই।

২০২৬ বিশ্বকাপের উত্তাপের মধ্যেই ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ২০৩০ বিশ্বকাপ নিয়ে আলোচনা। বিশ্বকাপের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে এবার প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় আসর।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষের বিশেষ আয়োজনকে স্মরণীয় করে রাখতে টুর্নামেন্টের উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

স্বাগতিক হওয়ার কারণে ছয়টি দেশই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। তবে দক্ষিণ আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে স্বাগতিকের মর্যাদা পেলেও কনমেবল অঞ্চলের বাছাইপর্বে অংশ নেবে।

বিশ্বকাপের ইতিহাসের সঙ্গে উরুগুয়ের সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল দেশটি এবং সেই আসরের শিরোপাও জিতেছিল তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। অন্যদিকে, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সদর দপ্তর অবস্থিত প্যারাগুয়েতে। 

এই ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় তিন দেশকেই শতবর্ষের আয়োজনে অন্তর্ভুক্ত করেছে ফিফা।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের ম্যাচগুলো ছয় দেশের ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ আসরগুলোর একটি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে ৮ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});