বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ব্র্যাক ব্যাংক সম্মাননা পেল ব্রি

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

  

উচ্চফলনশীল ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের আর্থ—সামাজিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)—কে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। 

ব্রি’র প্রযুক্তি সম্পাদক ও প্রধান প্রকাশনা ও জনসংযোগ বিভাগ মোঃ রাশেদ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ওই তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকটির প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি তথা রজৎজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

গত ৫ জুলাই ২০২৬ রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্রির পক্ষে পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। 

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সম্পাদক ইনাম আহমেদসহ  ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ১০টি হাইব্রিডসহ মোট ১২৭টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে যার মধ্যে বেশ কয়েকটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণ সমৃদ্ধ।

ক্যাপশন: ব্র্যাক ব্যাংক সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});