বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রাকৃতিক দুর্যোগের কারণে কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

প্রাকৃতিক দুর্যোগের কারণে কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:২৮ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় এ রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরিস্থিতিতে যেসব যাত্রী তাদের ভ্রমণ পরিকল্পনা বাতিল করতে চান, তারা ভাড়ার অর্থ ফেরত নিতে পারবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আজ বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটির চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।’

অন্যদিকে বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে।

রেলপথ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের দিকে ছেড়ে দেওয়া হবে না।

যাত্রীদের সুবিধার্থে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। যারা ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের টিকিট কাউন্টার থেকে ভাড়ার অর্থ ফেরত নিতে পারবেন। আর যেসব যাত্রী ঢাকায় ফিরে যেতে চান, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।

প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করছে রেলওয়ে। পাশাপাশি রেললাইন থেকে পানি নেমে গেলে এবং নিরাপত্তা নিশ্চিত হলেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});