বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রায় ৫ বছর পর হাবিপ্রবিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

প্রায় ৫ বছর পর হাবিপ্রবিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:১১ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

দীর্ঘ প্রায় ৫ বছর পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এগ্রিকালচার অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মো. এহসানুল কবির অর্ণব। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন একই অনুষদের ১৭ ব্যাচের মো. সানজিদুল ইসলাম।

এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন ইকোনমিকস বিভাগের ২১ ব্যাচের মো. মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের মো. রুকুনুর জামান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইকোনমিকস বিভাগের ২০ ব্যাচের রিদওয়ান হাসান।

উল্লেখ্য, এর আগে হাবিপ্রবি শাখা ছাত্রদলের ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ২০২১ সালের ১৬ জুন গঠিত হয়েছিল। প্রায় পাঁচ বছর পর নতুন এই আংশিক কমিটি ঘোষণা করা হলো।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});