বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আর্জেন্টিনার ম্যাচ দেখে স্ট্রোক করে ব্রাজিল ভক্তের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনার ম্যাচ দেখে স্ট্রোক করে ব্রাজিল ভক্তের মৃত্যু

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ০)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

X

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে বিশ্বকাপের রাউন্ড ১৬ নকআউট পর্বের আর্জেন্টিনা বনাম মিশরের ফুটবল খেলা দেখতে বসে ব্রেইন স্ট্রোক করে মোহাম্মদ কাউসার (৩৫) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউসার মৃত্যুবরণ করে বলে জানান তার পরিবার। 

মৃত কাউসার সোনারগাঁ পৌরসভার চিলারবাগ এলাকার মৃত মহিউদ্দিন খানের বড় ছেলে। তিনি সুতা কারখানায় কর্মরত ছিলেন। বাবা-মাহীন তার পরিবারে ছোট ভাই ও স্ত্রীসহ এক কন্যা সন্তান রয়েছে। 

এর আগে গতকাল রাত ১০ টায় শুরু হওয়া আর্জেন্টিনা বনাম মিশরের খেলা দেখতে বসে প্রথমে স্ট্রোক করে ঘটনাস্থলে বুমি করলে তাকে ধরাধরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক ব্রেইন স্ট্রোক করেছে জানিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠায় তাকে। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সাড়ে ৩ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

মৃত কাউসার চাচাতো ভাই মোহাম্মদ রেদোয়ান জানান, ব্রেইন স্ট্রোক করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা আনার পর তার জ্ঞান ফিরেনি। আমরা তার লাশ নিয়ে বর্তমানে বাসায় যাচ্ছি। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});