বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পুঠিয়ায় এতিম কিশোরীকে ধর্ষণের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পুঠিয়ায় এতিম কিশোরীকে ধর্ষণের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ০)

অভিযুক্ত শাওন

X

অভিযুক্ত শাওন

রাজশাহীর পুঠিয়ায় এবার বাবা-মা হারা ১২ বছরের এক অনাথ  কিশোরীকে  ধর্ষণের অভিযোগ উঠেছে শাওন নামে এক প্রভাবশালী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) পুঠিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। 

উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে এমন ন্যাক্কারজনক  ঘটনা ঘটে। ধর্ষক শাওন ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে।  ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। 

ভুক্তভোগী ওই কিশোরী বলেন, জোর করে শাওন তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। অবুঝ শিশুটির এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে  একাধিকবার ধর্ষণ করে লম্পট শাওন।

স্থানীয়রা জানান, জন্মের দুই বছরের মাথায় বাবাকে হারায় শিশুটি। এরপর সন্তানের মায়া ত্যাগ করে অন্যের সংসারে চলে যান মা । নুন আনতে পান্তা ফুরানো প্রতিবন্ধী নানা-নানির পরিবারে ঠাঁই হয় তার। পড়াশোনা তো দুরের কথা দুবেলা খাবার জোটেনা ঠিকভাবে। 

তারা অভিযোগ করে আরও জানান, এর আগেও একাধিক নারীকে ধর্ষণ করে অভিযুক্ত শাওন। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে  সাহস পায়না কেউ। তবে এবার অসহায় শিশুর সাথে এমন ন্যাক্কারজনক ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসী। 

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি   মামলা দায়ের হয়েছে। আসামী শাওন পলাতক রয়েছে তাকে আটককের চেষ্টা চলছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});