বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এক রাতেই নিঃস্ব ব্যবসায়ী, অটোব্যাটারির দোকান থেকে প্রায় ৮ লাখ টাকার চুরি

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

এক রাতেই নিঃস্ব ব্যবসায়ী, অটোব্যাটারির দোকান থেকে প্রায় ৮ লাখ টাকার চুরি

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:০৪ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে একটি অটোব্যাটারির দোকানের তালা কেটে নগদ অর্থ ও ব্যাটারিসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এক রাতেই দীর্ঘদিনের কষ্টার্জিত পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী মো. মুনসুর।

মো. মুনসুর জানান, তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শ্রীরাপুর গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে বর্তমানে শ্রীপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। শ্রীপুর-গোসিংগা সড়কের আল-আরাফ হাসপাতাল সংলগ্ন মিলন সুপার মার্কেটে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি অটোব্যাটারির দোকান পরিচালনা করে সংসার চালিয়ে আসছেন।

তিনি বলেন, গত ৭ জুলাই রাত প্রায় ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন ৮ জুলাই সকাল ৯টার দিকে দোকানে এসে দেখেন শাটারের তালা কাটা, ভেতরের ক্যাশবক্স ভাঙা এবং দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। মুহূর্তেই বুঝতে পারেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা দোকানে হানা দিয়েছে।

পরে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত আনুমানিক ৩টা ৫৫ মিনিটে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি প্রথমে কেচিগেট এবং পরে শাটারের তালা কেটে দোকানের ভেতরে প্রবেশ করে। এরপর তারা নগদ অর্থ ও ব্যাটারিগুলো নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়।

মুনসুরের ভাষ্য, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, ৩৬টি পুরোনো ব্যাটারি (মূল্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকা) এবং ১১টি নতুন ব্যাটারি (মূল্য প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা)। সব মিলিয়ে তার প্রায় ৭ লাখ ৯৮ হাজার টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, “অনেক কষ্ট করে ব্যবসাটা দাঁড় করিয়েছি। এক রাতেই সব শেষ হয়ে গেল। এত বড় ক্ষতি কীভাবে সামাল দেব, বুঝতে পারছি না। প্রশাসনের কাছে আমার একটাই দাবি-চোরদের দ্রুত শনাক্ত করে আমার মালামাল উদ্ধার করা হোক।” ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ওইদিন তিনি শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});