নেত্রকোনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৫৬ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
নেত্রকোনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য রালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুনমুন জাহান লিজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।