বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান কমিটিতে সাবরিনা বিনতে আহমেদ

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান কমিটিতে সাবরিনা বিনতে আহমেদ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ০)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান কমিটিতে সাবরিনা বিনতে আহমেদ

X

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান কমিটিতে সাবরিনা বিনতে আহমেদ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান কার্যক্রম আরও সুশৃঙ্খল ও মানসম্মত করতে নতুন করে অনুদান কমিটি গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০২৫ (সংশোধিত) অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটির সুপারিশকৃত গল্প, চিত্রনাট্য, প্রকল্প প্রস্তাব ও আবেদন পর্যালোচনা করে অনুদান অনুমোদন এবং অর্থ বরাদ্দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। সদস্য হিসেবে রাখা হয়েছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক, বাংলাদেশ প্রেসক্লাবের আজীবন সদস্য এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের সহধর্মিণী সাবরিনা বিনতে আহমেদ, অভিনেত্রী চাঁদনী, অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল এবং লেখক মো. আরিফুর রহমান। চলচ্চিত্র-২ শাখার যুগ্মসচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজনীয় সংখ্যক ও মানসম্মত প্রস্তাব না পাওয়া গেলে সংশ্লিষ্ট বছরের অনুদান স্থগিত রাখার সুপারিশ করতে পারবে কমিটি। পাশাপাশি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের দ্বিতীয় ও তৃতীয় কিস্তির অর্থ ছাড়, নির্মাণকাজের অগ্রগতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বও থাকবে তাদের ওপর।

এতে আরও বলা হয়েছে, চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটির সুপারিশ ছাড়া কোনো চলচ্চিত্র অনুদানের জন্য বিবেচিত হবে না। অনুদান বরাদ্দ ও অর্থ ছাড়সংক্রান্ত বিষয়ে অনুদান কমিটির সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

৯ জুলাই ২০২৬ (২৫ আষাঢ় ১৪৩৩) জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});