শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মরক্কোর বিদায়ে লন্ডনে উত্তেজনা, দাঙ্গা

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মরক্কোর বিদায়ে লন্ডনে উত্তেজনা, দাঙ্গা

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:৩৫ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে মরক্কোর ২-০ গোলে হারের পর লন্ডনের অ্যাজওয়্যার রোড এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

মরক্কো সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষে দাঙ্গা নিয়ন্ত্রণকারী (রায়ট) পুলিশ মোতায়েন করা হয় এবং অন্তত এক পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ম্যাচ চলাকালীন ও শেষ বাঁশির পর শত শত সমর্থক রাস্তায় নেমে আসেন। অনেককে আতশবাজি ও ফ্লেয়ার জ্বালাতে, যানবাহনের ওপর উঠতে এবং প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দিতে দেখা যায়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ ঢাল নিয়ে অবস্থান নেয় এবং জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক পুলিশ সদস্যকে সড়কে পড়ে থাকতে এবং সহকর্মীদের নিরাপত্তা বলয় তৈরি করে চিকিৎসা দিতে দেখা যায়।

অন্যদিকে, ম্যাচকে ঘিরে সহিংসতার আশঙ্কায় প্যারিসে ২০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হলেও সেখানে বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি। বরং আশঙ্কার বিপরীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলার ঘটনা ঘটে লন্ডনেই।

ফ্রান্সের বিপক্ষে হেরে মরক্কোর বিশ্বকাপ অভিযান শেষ হয়। আফ্রিকার শেষ প্রতিনিধি হিসেবেও বিদায় নেয় দলটি। আর এই পরাজয়ের পর লন্ডনের উদযাপন-পরবর্তী পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});