যশোরে আলোচিত ফাতাহ কমব্যাটের সদস্য আটক

যশোরে আলোচিত ফাতাহ কমব্যাটের সদস্য আটক

যশোরে আলোচিত ফাতাহ কমব্যাটের সদস্য আটক

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:৪১ এএম   (ভিজিট : ০)

তাহসীন ইসলাম

X

তাহসীন ইসলাম

উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে যশোর থেকে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আলোচিত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’-এর সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সাংগঠনিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাহসীন ইসলামকে আটক করা হয়। তিনি ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে।

অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চাপাতি, তারসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে ডিবি পুলিশ।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।