শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যত রেকর্ড হলো ফ্রান্স-মরক্কো ম্যাচে

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। ম্যাচে গোল করেন অধিনায়ক কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে। দুর্দান্ত এই জয়ে একাধিক ব্যক্তিগত ও দলীয় রেকর্ডও হয়েছে।

ম্যাচে গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ৮-এ নিয়ে গেছেন এমবাপে। একই সংখ্যক গোল থাকলেও ৩টি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে গেছেন লিওনেল মেসির থেকে।

এমবাপের বিশ্বকাপ ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ২০, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তার ওপরে রয়েছেন শুধু মেসি, যার গোল ২১টি। এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এমবাপের অবদান দাঁড়িয়েছে ১৪টি, যা গত ৬০ বছরে মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

আরও একটি অনন্য কীর্তি গড়েছেন ফরাসি এই তারকা। ১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে ১০ বা তার বেশি গোলে অবদান রাখলেন তিনি। ২০২২ সালে তার অবদান ছিল ১০টি, আর ২০২৬ বিশ্বকাপে ইতোমধ্যে ১১টি।

অন্যদিকে, উসমান দেম্বেলে বিশ্বকাপে নিজের পঞ্চম গোলের দেখা পেয়েছেন এবং পাঁচটিই এসেছে চলতি আসরে। এমবাপের ৮ ও দেম্বেলের ৫ গোল মিলিয়ে ২০০২ সালের পর প্রথমবার কোনো বিশ্বকাপে একই দলের দুই সতীর্থ পাঁচ বা তার বেশি গোলের কীর্তি গড়লেন।

ফ্রান্সের আক্রমণভাগে এমবাপে, দেম্বেলে ও মাইকেল ওলিসে মিলে এখন পর্যন্ত ২৩টি গোলে অবদান রেখেছেন, যা ২০০২ সালের ব্রাজিলের কিংবদন্তি ত্রয়ী রোনালদো–রিভালদো–রোনালদিনহোর ২০ গোল অবদানকেও ছাড়িয়ে গেছে।

দলীয় অর্জনেও ইতিহাস গড়েছে ফ্রান্স। ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে জার্মানি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে এই কীর্তি গড়েছে তারা। এটি ফ্রান্সের অষ্টম বিশ্বকাপ সেমিফাইনাল, যা ব্রাজিলের সমান দ্বিতীয় সর্বোচ্চ; শীর্ষে রয়েছে জার্মানি (১২)।

এছাড়া বিশ্বকাপে ফ্রান্সের মোট জয় এখন ৪৫, যা ইতালির সমান যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ। একই সঙ্গে দিদিয়ের দেশমের অধীনে এমবাপে খেললেন নিজের ২০তম বিশ্বকাপ ম্যাচ, যা একই কোচের অধীনে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড।

যদিও ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপে। এর মাধ্যমে ফ্রান্সের জার্সিতে টানা ১৫টি সফল পেনাল্টির গোলের রেকর্ড ভেঙে যায়। অন্যদিকে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো ১৯৬৬ সালের পর বিশ্বকাপে (টাইব্রেকারসহ) যৌথভাবে সর্বোচ্চ চারটি পেনাল্টি সেভের রেকর্ডে নাম লেখান।

এদিকে ১৮ বছর ২৮০ দিন বয়সে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে খেলা ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসেবে নাম লেখান। এই তালিকায় এখনো শীর্ষে আছেন ব্রাজিল কিংবদন্তি পেলে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});