শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে খোয়াই নদীতে বিলীনের পথে বসতভিটা

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

চুনারুঘাটে খোয়াই নদীতে বিলীনের পথে বসতভিটা

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:১৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীতে বিলীনের পথে উপজেলার নালমুখ – কাচুয়ার এলাকার বেশ কয়েকটি পরিবার। জানা গেছে, গত দু তিনদিনের টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলায় খোয়াই নদীর পানি ২২০ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদনদীর পানি বাড়ায় বিলীনের পথে খোয়াই নদীর ব্রীজ ও নদীর তীরবর্তী মানুষের বসতভিটা। ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি পরিবার।  

এদিকে, খোয়াই নদীর তীরবর্তী এলাকা উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের নালমুখ বাজারের পাশে রবিদাস পাড়া ও ৩ নং দেওরগাছ ইউনিয়নের কাচুয়া এলাকার গৌরাঙ্গ শুক্লবৈদ্যের বাড়িটি খোয়াই নদীতে বিলীন হওয়ার পথে। এমনও অবস্থায় খোয়াই নদীর তীরবর্তী মানুষেরা   আশঙ্কায় রয়েছেন। 

রবিদাস পাড়া ও গৌরাঙ্গ শুক্লবৈদ্যের বাড়িসহ নদীর তীরবর্তী বেশ কয়েকটি পরিবারও ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে খোয়াই নদীতে বিলীন হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী।  

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন বন্যা মোকাবেলা ও নদী তীরবর্তী মানুষের ভিটেমাটি রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের চেষ্টা করবো। আপাতত ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা চলছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});