শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচি পৌরসভার পানির লাইনে গ্যাস সদৃশ্য পদার্থের সন্ধান

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচি পৌরসভার পানির লাইনে গ্যাস সদৃশ্য পদার্থের সন্ধান

জহুরুল ইসলাম, বেলকুচি, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:২৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নতুন স্থাপিত   পানির পাম্পের পাইপলাইনে গ্যাস সদৃশ্য পদার্থের সন্ধান পাওয়া গেছে। এ চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয়দের মাঝে কৌতূহল ও আলোচনায় টপ অব দ্যা বেলকুচিতে পরিনত হয়েছে। 

বৃহস্পতিবার (৯জুন) বিকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও বেলকুচি ফায়ার সার্ভিসের উপস্থিতিতে উত্তর অঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম পরীক্ষা নিরীক্ষা করে গ্যাস সদৃশ্য পদার্থের সন্ধান প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। এ কারণে পানির পাম্পটি আপাদত বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঘটিকার সময় বেলকুচি  থানা সংলগ্ন মাজেম মিয়ার গড়ান নামক স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

বেলকুচি থানা সংলগ্ন পানির পাম্প থেকে সরবরাহকৃত পাইপলাইনে ভুড়ভুড়ি দেখা দেয়। সেখানে কৌতুহল বসত স্থানীয়রা আগুন লেগে দেয়  এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল ও আলোচনা শুরু হয়। খবর পেয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে গিয়ে আগুনের সন্ধান দেখতে পায়। পরবর্তীতে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার, বেলকুচি ফায়ার সার্ভিস ও উত্তর অঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম পর্যবেক্ষণ করে প্রাথমিক অবস্থায় গ্যাস সদৃশ্য পদার্থের সন্ধান পায়। 

এ বিষয়ে উত্তরাঞ্চল গ্যাস কোম্পানির ডিজিএম হিল্লোল বলেন , প্রাথমিকভাবে পানির লাইনে গ্যাসের অস্তিত্বের নমুনা পাওয়া গেছে। তবে এটি কী ধরনের গ্যাস এবং এর উৎস কোথায় তা নিশ্চিত হতে আরও পরীক্ষা প্রয়োজন।

তিনি আরও বলেন, শুক্রবার (১০ জুলাই) বিকাল ৪টায় পুনরায় পরীক্ষা করা হবে পানিতে আগুন জ্বলে কিনা। যদি আগুন জ্বলে, তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি BAPEX-কে চিঠির মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তর অঞ্চলের গ্যাস কোম্পানি প্রতিনিধিকে আমন্ত্রণ জানাই, তারা বেলকুচি ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে গ্যাস সাদৃশ্য পদার্থের সন্ধান পেয়েছে। আগামীকাল বিকাল চারটায় আবার পরীক্ষা নিরীক্ষা করা হবে তখনোও যদি পানিতে আগুনের অস্তিত্ব পাওয়া যায় তাহলে বাপেক্সকে চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে। এ বিষয়টা ডিসি স্যারকে অবগত করা হয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});