শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ০)

নিহত আবদুল মোতালেব

X

নিহত আবদুল মোতালেব

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল মোতালেব (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামের আবদুল হকের ছেলে। 

শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক ব্যাক্তিত্ব ওমর হাসান। গত বৃহস্পতিবার (১০ই জুলাই) রাতে আবদুল মোতালেবের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ঠের ঘটনা ঘটে। 

জানা গেছে, চাঁপাছৌ গ্রামের ব্যবসায়ী আবদুল মোতালেব(৪৪) এর পাশের একটি পরিবারের অনুষ্ঠানের জায়গা না থাকায় তাঁর বাড়ির উঠানে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার রাতে বাড়ির উঠানে তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে আবদুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। 

তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানীর ডিলার হিসেবে ব্যবসা করে আসছিলেন। শুক্রবার সকালে গুণবতী মাদরাসা মোড়ে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});