শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাবার দায়ের কোপে প্রাণ গেল কিশোরীর

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাবার দায়ের কোপে প্রাণ গেল কিশোরীর

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

সিলেটে বাবার দায়ের কোপে খুন হয়েছে এক কিশোরী। পুলিশের ধারণা মেয়ের প্রেমের সম্পর্ক মানতে না পারায় পিতা এ ঘটনা ঘটিয়েছেন। 

শুক্রবার জুমার নামাজ চলাকালে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে। 

স্থানীয় সূত্র জানায়, রিয়া নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসলে যায়। এসময় তার বাবা আবু বক্কর ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই রিয়া মারা যায়। ঘটনার পর আবু বক্কর পালিয়ে যায়। 

বিয়ানীবাজার থানার ওসি মাহফুজুল করিম জানান, মেয়ের প্রেমের সম্পর্ক মানতে না পেরে বাবা এ কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত বাবাকে আটক করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});