শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ সুপারের সঙ্গে জনসাধারণের মতবিনিময়

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ সুপারের সঙ্গে জনসাধারণের মতবিনিময়

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

শুক্রবার প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টিকে উপেক্ষা করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয় রাঙ্গুনিয়া মডেল থানা, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ও সরফভাটা পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানা ও পুলিশ ক্যাম্পের সার্বিক কার্যক্রম, ব্যারাক, ডাইনিং, অস্ত্রাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের দাপ্তরিক কার্যক্রম, সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন এবং যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন ক্ষেত্র বাজার এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বাসিন্দারা মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন আইন-শৃঙ্খলাজনিত সমস্যার কথা তুলে ধরেন এবং এসব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। একই সঙ্গে এলাকায় নিয়মিত পুলিশি টহল ও অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, অপরাধী ও সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন নিজের গতিতেই চলবে এবং অপরাধে জড়িত যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের চলমান অভিযান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কার্যকর পুলিশিং নিশ্চিত করতে জনসাধারণের সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। তাই অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নির্ভয়ে পুলিশকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান এবং আশ্বস্ত করেন, জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});