শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বারবার জেল, তবুও থামেনি চুরি-এবার স্ত্রী সহ ধরা যশোরের ‘স্পাইডার শামীম’

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বারবার জেল, তবুও থামেনি চুরি-এবার স্ত্রী সহ ধরা যশোরের ‘স্পাইডার শামীম’

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:২১ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

যশোরের আলোচিত চোর শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’কে স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টিসহ আটক করেছে পুলিশ। 

শুক্রবার সকালে পুরাতন কসবা ও উপশহর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে শেখহাটি জামরুলতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক স্বামী-স্ত্রী দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, গত ২৪ জুন কাজীপাড়ার আমির আলী গার্ডেন এলাকার একটি বাড়িতে বাথরুমের এক্সহস্ট ফ্যান ভেঙে ঢুকে ল্যাপটপ, চার ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা ও অন্যান্য মালামাল চুরি করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শামীমকে শনাক্ত করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করলে তিনি চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী স্ত্রী আরিফার কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপ এবং স্বর্ণ বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়,‘স্পাইডার শামীম’ এর আগেও একাধিকবার চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এমনকি পুলিশ সদস্যদের বাড়িতেও চুরির ঘটনা ঘটিয়েছেন। কয়েকবার কারাগারে গেলেও জামিনে বেরিয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});