শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের ইসলামপুরে এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে বিকেলে মলমগঞ্জ মডেল কলেজে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব জানান, সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য ও তিনি উপজেলা ডাকবাংলোতে গিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাইরে রাখা তাদের দুটি গাড়ি ভাঙচুরের খবর পান।

সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের বলেন, নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ডাকবাংলোয় কথা বলার সময় একদল দুষ্কৃতকারী গাড়ি ভাঙচুর করে।

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});