শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির নির্দেশ

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির নির্দেশ

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:০৭ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসায় খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে সরকার। 

একই সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শুধু তাদের জন্য জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তর এমন একটি নির্দেশনা দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ী প্রধানদের কাছে পাঠিয়েছে। পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গত ৭ জুলাই জারি করা এক চিঠির আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ওই চিঠিতে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দেশের সব মহানগর ও গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কোনো অব্যবহৃত জমি থাকলে তা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নকশা অনুসরণ করে খেলার মাঠে রূপান্তরের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিভাগের আওতাধীন যেসব জমিতে খেলার মাঠ নির্মাণ করা সম্ভব, সেসব জমির পরিমাণ, তফসিল ও মৌজা ম্যাপে অবস্থান চিহ্নিত করে তথ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়েছে। এছাড়া বিভাগের অধীন ব্যবহৃত মাঠগুলো প্রয়োজন অনুযায়ী সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের মাধ্যমে সংস্কার করে খেলাধুলার উপযোগী করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মাদরাসা শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে শুধু তাদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});