শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৪ হাজার ছাড়াল

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৪ হাজার ছাড়াল

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:১৭ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার (১০ জুলাই) দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ১১৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন মানুষ আহত হয়েছেন এবং হাজার হাজার পরিবার গৃহহীন ও বাস্তুচ্যুত অবস্থায় দিন কাটাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জর্জ রদ্রিগেজ দুর্যোগ পরবর্তী ত্রাণ ও উদ্ধারকাজের সর্বশেষ বিবরণ তুলে ধরেন। তিনি জানান, ভয়াবহ এই সংকটের পর থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে জরুরি সরকারি সহায়তা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীদের অক্লান্ত পরিশ্রমে ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভূমিকম্পের তীব্রতায় বিস্তীর্ণ এলাকার ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সম্পূর্ণরূপে ধসে পড়েছে আরও ১৯০টি ভবন।

দুর্গত এলাকার মানুষের জীবন বাঁচাতে ভেনেজুয়েলা প্রশাসন ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

প্রেসিডেন্ট রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে ইতিমধ্যে ৯ হাজার ৭৬৬ মেট্রিক টন খাদ্যসামগ্রী এবং ১ কোটি ৩৯ লাখ লিটারেরও বেশি সুপেয় পানি বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি আহত ও অসুস্থ ২৯ হাজার ৯৬৬ জন মানুষকে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। দুর্গতদের আশ্রয় দিতে তাৎক্ষণিকভাবে ৮৯টি অস্থায়ী ত্রাণ শিবির বা ক্যাম্প স্থাপন করেছে কর্তৃপক্ষ।

বিপুল এই দুর্যোগ সামাল দিতে মাঠপর্যায়ে বিশাল কর্মী বাহিনী কাজ করছে। উদ্ধারকাজে গতি আনতে বর্তমানে ৩০ হাজার ৭৬ জন সরকারি কর্মী এবং ২৯ হাজার ৮৪৩ জন স্বেচ্ছাসেবক দিনরাত পরিশ্রম করছেন। তাদের সঙ্গে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছেন ৩ হাজার ৪৫৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মীও।

এদিকে, মূল ভূমিকম্পের পর থেকে ওই অঞ্চলে আরও ১ হাজার ১৭১টি মৃদু ও মাঝারি ধরনের আফটারশক বা অনুকম্পন রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

গত ২৪ জুন ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই জোড়া ভূমিকম্পের কারণে পুরো দেশজুড়ে ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই মানবিক বিপর্যয় মোকাবিলায় বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে ব্যাপক উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});