শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ছয় মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় ছয় মামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বগুড়া মহানগর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরের লতিফপুর কলোনির প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আরিফ শেখ (৩৫)। তিনি লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, আরিফ শেখের সঙ্গে টাকা ভাগাভাগিসহ বিভিন্ন বিষয় নিয়ে সহযোগী ব্যক্তিদের বিরোধ ছিল। ওই বিরোধের জেরে গতকাল দিবাগত রাত ১২টার দিকে আরিফকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর সেখানে ফেলে যাওয়া হয়। দিবাগত রাত একটার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

তবে নিহত আরিফের বোন রুমি শেখের দাবি, বাদল নামের একজনের কাছে আরিফ ১০ লাখ টাকা পেতেন। সেই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হয়। এর জেরে ভাড়াটে খুনি দিয়ে আরিফকে হত্যা করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী একজনকে হত্যার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো অজানা। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});