শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ০)

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

X

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে একটি ভবনের গ্যাসলাইন মেরামত চলাকালে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১১ জুলাই) ভোরের দিকে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ বড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)। বিস্ফোরণের পর সহকর্মীরা তাদের উদ্ধার করে ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

আহতদের সহকর্মী সজীব জানান, শুক্রবার রাত থেকে কেরানীগঞ্জের খেজুরবাগ বরইতলা এলাকায় আরিফ মিয়ার বাড়িতে গ্যাসলাইনের সংযোগ সংক্রান্ত কাজ করছিলেন তারা। শনিবার ভোরের দিকে কাজের একপর্যায়ে গ্যাসের পাইপলাইনে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে আগুনের ঝলকানিতে তার তিন সহকর্মী দগ্ধ হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহত রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছেন। রাজন ও সুমনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের শরীরে প্রয়োজনীয় ড্রেসিং ও চিকিৎসা চলমান থাকায় দগ্ধের সুনির্দিষ্ট পরিমাণ পরে নির্ধারণ করা হবে। তবে তিনজনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহতদের প্রাথমিক বক্তব্যে জানা গেছে, গ্যাসলাইনের কাজ চলাকালেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। গ্যাসলাইনে কোনো ত্রুটি, গ্যাস জমে থাকা অথবা নিরাপত্তা বিধি অনুসরণে কোনো গাফিলতি ছিল কি-না, তা তদন্ত করে দেখা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});