মির্জাগঞ্জে ভূমি অফিসের দালালকে এক মাসের কারাদণ্ড

মির্জাগঞ্জে ভূমি অফিসের দালালকে এক মাসের কারাদণ্ড

মির্জাগঞ্জে ভূমি অফিসের দালালকে এক মাসের কারাদণ্ড

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:২২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে বাবলু হাচান (28) নামে এক দালালকে আটক করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। আটককৃত বাবলু হাচান উপজেলার চত্রা গ্রামের মো: মোশারেফ হাওলাদারের ছেলে।

রবিবার (১২ জুলাই) এগারো ঘটিকায় উপজেলার সুবিদখালী ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সুবিদখালী ইউনিয়ন ভূমি অফিসে আগত সাধারণ মানুষকে বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নাম করে হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। আজ (12 জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ভূমি অফিসে অভিযান চালানো হয়। এ সময় সাধারণ মানুষকে হয়রানি করায় হাতেনাতে ওই দালালকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী জানান, ভূমি অফিসগুলোকে সম্পূর্ণ দালালমুক্ত ও জনবান্ধব করতে প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। কোনো অবস্থাতেই সাধারণ মানুষকে সেবা নিতে এসে হয়রানির শিকার হতে দেওয়া হবে না।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।