শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ০)

X

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:তৌফিক পারভেজ, উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ অফিসার ডা:উম্মে হানী ,সহ কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

আলোচনা শেষে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।

পরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শার্শা উপজেলার শিকড়ী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ৮৬ জন কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষা, পুষ্টি,মা ও শিশু স্বাস্থ্যের বিভিন্ন দিক,পরিবার পরিকল্পনা সহ কৈশোর কালীন বিভিন্ন সমস্যা ও করনীয় বিষয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা তথা সুস্বাস্থ্যের বিষয়ের সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার শেষে ৮৬ জন কিশোরীকে বিনামূল্যে একটি করে সেনেটারি প্যাড ও ১৫ টি করে আয়রন ট্যাবলেট প্রদান করা হয়।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।