বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম (ভিজিট : ০)

X
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।
আলোচনা সভায় বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে সনদ বিতরণ করা হয়।





