বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আত্মত্যাগের চেতনায় ফুলপুরে জুলাই শহীদ দিবস পালিত

ঢাকা ইনফো২৪
জুলাই ১৬, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আত্মত্যাগের চেতনায় ফুলপুরে জুলাই শহীদ দিবস পালিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪৪ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ১২:৪৫ পিএম  (ভিজিট : ১)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় বিএনপির নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। 

পুষ্পস্তবক অর্পণের পর জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। 

অনুষ্ঠানজুড়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});