বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন

ঢাকা ইনফো২৪
জুলাই ১৬, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:০৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন। 

সংগঠনটির উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চন্দনাইশ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এবং উপজেলার পূর্ব পাশের নাথপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদানকালে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, কো-চেয়ারম্যান মোঃ জিয়া উদ্দিন, নির্বাহী কমিটির সিনিয়র সদস্য কাজী মিছবাহ উদ্দীন, সংগঠনের উপদেষ্টা ও আল শাকরা ডায়গনষ্টিক সেন্টারের ব‍্যবস্থাপক (প্রশাসন) এস এম রুবেল এবং প্রচার সম্পাদক সবুজ কিং।

চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও বন্যা, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখা হবে। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});