কাহারোলে জুলাই শহিদ দিবস পালিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:১১ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে কাহারোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।।
দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম-এর সভাপতিত্বে,১৬ জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃইশতিয়াক আহমেদ,উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,জুলাই গন আন্দোলনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।