বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শাবিতে জুলাই শহীদ দিবস পালিত

ঢাকা ইনফো২৪
জুলাই ১৬, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে।

বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে  সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এই র‍্যালির আয়োজন করা হয়।

এরপর র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.  মো খায়রুল ইসলাম বলেন, নিজেদের ছোট ছোট ভুল অন্যদের মার্জনা করে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। ছেলেমেয়েরাসহ সবাই যে আত্মত্যাগ করেছে তা যাতে বৃথা না যায়। এটি বৃথা গেলেই আবার ফ্যাসিবাদ চলে আসবে। এজন্য সবাই এক থাকব ও একটি বৈষম্যহীন দেশ গড়ার চেষ্টা করব।

‘আন্দোলনে কারোর অবদান ভুলে যাওয়া উচিত না। প্রত্যেকের যে সম্মান সেই সম্মানটা দেওয়া উচিত। অনেক শিক্ষিকা আছেন যারা আন্দোলনে নিজেদের উৎসর্গ করেছেন, এখন সেসব শিক্ষিকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করা হয়। এটা ঠিক নয়। উনারা ছিলেন বলে আমরা এই নতুন দেশটা পেয়েছি, নতুন স্বপ্ন দেখছি’- যোগ করেন তিনি।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});