শুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মতলবে উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, নিম্নমানের কাজের সুযোগ নেই: এমপি ড. জালাল উদ্দীন

ঢাকা ইনফো২৪
জুলাই ১৭, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

মতলবে উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, নিম্নমানের কাজের সুযোগ নেই: এমপি ড. জালাল উদ্দীন

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১:১৩ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ভাঙন কবলিত স্থানকে আরও টেকসই ও মজবুত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, মতলব উত্তর ও মতলব দক্ষিণে কোনোভাবেই নিম্নমানের কাজ করতে দেওয়া হবে না। কেউ নিম্নমানের কাজ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 মতলব সেতুর ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন শেষে সেতু সংলগ্ন এলাকায় মালামাল পরিবহনে ব্যবহৃত যানবাহনের মালিক ও চালকদের সমস্যা নিরসনের লক্ষ্যে বৈঠকে তিনি এ সব বলেন।

ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, যেখানে নিম্নমানের কাজের কোনো সুযোগ নেই। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে জবাবদিহিতা, কঠোর মনিটরিং এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

ড. জালাল উদ্দিন বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের প্রকল্প সেই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রান্তিক মানুষের কল্যাণে বহুমুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি, মতলব দক্ষিণ উপজেলা নিবার্হী অফিসার কে এম ইশমাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,  সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল  কবি জসিম উদ্দিন হল ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর আলম মামুন  সহ দলীয় নেতৃবৃন্দ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});