সাতছড়ি জাতীয় উদ্যানে ২৪টি বন্যপাখি অবমুক্ত

সাতছড়ি জাতীয় উদ্যানে ২৪টি বন্যপাখি অবমুক্ত

সাতছড়ি জাতীয় উদ্যানে ২৪টি বন্যপাখি অবমুক্ত

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:৩৩ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ ও চুনারুঘাটের সাতছড়ি সহ – ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বাঘাসুরা ইউপির কালিকাপুর এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত পাখির মধ্যে রয়েছে— ৩টি টিয়াপাখি, ৪টি শালিক, ৬টি ঘুঘু, ৬টি ডাহুক, ১টি কোড়া, ১টি বালিহাঁস ও ৩টি ময়না। 

অভিযান চলাকালে বন বিভাগের সদস্যরা পাখি শিকারীদের বাধার মুখেও পড়েন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকালে ডাহুক, কোড়া ও বালিহাঁস শাহজাহানপুরের কাটেঙ্গা বিলে অবমুক্ত করা হয়। 

এছাড়া টিয়া, শালিক ও ঘুঘু পাখিগুলো সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনে ছেড়ে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীব বৈচিত্র বিভাগের রেঞ্জার মাহমুদ হোসেন সহ বন বিভাগের বন লোকজন।  

সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আবুল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমাদের সদস্যরা তথ্য সংগ্রহ করে। পরে বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে পাখিগুলো উদ্ধার করা হয়। 

বন ও বন্যপ্রাণী রক্ষায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন মাধবপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরাসউদ্দীন। তিনি বলেন, এমন উদ্যোগের মাধ্যমে বন্যপ্রাণীরা নিরাপদে ও স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে।

সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন বলেন, বন্যপ্রাণী ধরে রাখা বা পালন করা দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত পাখিগুলো যথাযথভাবে অবমুক্ত করা হয়েছে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।