বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা জারি

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রার্থীদের তথ্য (ডিআর) বেসরকারি বিদ্যালয় থেকে আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি, যাচাই, অনুমোদন এবং প্রবেশপত্র প্রিন্টের নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার কেন্দ্র নির্বাচন, পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি প্রদানের সময়সূচিও জানানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত চিঠি থেকে এই তথ্য জানা গেছে। চিঠিটি সব উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বেসরকারি বিদ্যালয়গুলোকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষার্থীদের তথ্য (ডিআর) আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষরসহ), যাচাই ও অনুমোদন, পরীক্ষার কেন্দ্র নির্বাচন, এবং পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি প্রদানের কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।

সূচি অনুযায়ী, বিদ্যালয়গুলোকে অনলাইনে আইপিইএমআইএস সিস্টেমে পরীক্ষার্থীদের তথ্য (ডিআর) এন্ট্রি (ছবি ও স্বাক্ষরসহ) সম্পন্ন করতে হবে এবং তথ্যের সঠিকতা যাচাই করে এইউপিইও বা এটিপিইও এবং ইউপিইও বা টিপিইওদের আইডিতে পাঠিয়ে অনুমোদনের ব্যবস্থা করতে হবে। এই দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা এইউপিইও বা এটিপিইও। সময়সীমা নির্ধারিত হয়েছে ২৪–২৫ মার্চ।

২৬–২৮ মার্চের মধ্যে পরীক্ষার কেন্দ্র নির্বাচন করবেন এইউপিইও বা এটিপিইও। পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি করতে হবে ২৯ মার্চ থেকে আগামী ২ এপ্রিলের মধ্যে। এই দায়িত্ব পালন করবেন ইউপিইও বা টিপিইও।

প্রবেশপত্র প্রিন্ট করা যাবে ৬ থেকে ১৩ এপ্রিল। এ কাজ করবেন প্রধান শিক্ষক অথবা ইউপিইও বা টিপিইও।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।