শুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দলের সঙ্গে অনুশীলন করেননি ইয়ামাল ও পররো

ঢাকা ইনফো২৪
জুলাই ১৭, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দলের সঙ্গে অনুশীলন করেননি ইয়ামাল ও পররো

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ০)

লামিনে ইয়ামাল (বাঁয়ে) ও পেদ্রো পররো। ছবি: রয়টার্স

X

লামিনে ইয়ামাল (বাঁয়ে) ও পেদ্রো পররো। ছবি: রয়টার্স

ফাইনালের আগে পুরো দলের সঙ্গে অনুশীলন করেননি লামিনে ইয়ামাল ও পেদ্রো পররো। এতে শিরোপা লড়াইয়ে তাদের অংশগ্রহণ নিয়ে কিছুটা শঙ্কাও জেগেছে। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পক্ষ থেকে রয়টার্সকে বলা হয়েছে, আগামী রোববারের বিশ্বকাপ ফাইনালে ওই দুই ফুটবলার খেলবেন বলে আশা করা হচ্ছে। সতর্কতার অংশ হিসেবে তারা আলাদা অনুশীলন করেছেন।

গত মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে জয় পায় স্পেন। ম্যাচটিতে পুরোটা সময় খেলেন তারকা ফরোয়ার্ড ইয়ামাল। আর নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ডিফেন্ডার পররোকে তুলে নেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

দুজনেরই কারোর অবশ্য বড় কোনো চোট পাওয়ার কোনো খবর শোনা যায়নি। ফ্রান্স ম্যাচ শেষে দে লা ফুয়েন্তে বলেছিলেন, মাঠে এক পর্যায়ে একটু আঘাত পেয়েছিলেন পররো। রয়টার্স জানতে পেরেছে, কিছুটা হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন তিনি। তবে সমস্যা গুরুতর নয়।

ইয়ামালের সমস্যাও তেমন কিছু নয়। ওই ম্যাচের পর কোচ জানান, ভীষণ চাপের ওই লড়াইয়ে লুকা দিনিয়ে ও তেও এরনঁদেজের সঙ্গে বল দখলের লড়াইয়ে একটু ব্যথা পান ১৯ বছর বয়সী ফুটবলার। তবে তাকে নিয়ে ‘দুর্ভাবনার’ কিছু নেই।

তবুও, মূল দলের সঙ্গে তাদের অনুশীলন না করাটা প্রশ্নের জন্ম দিচ্ছে। যদিও আরএফইএফ সব শঙ্কা উড়িয়ে দিয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});