বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা আজ (বৃহস্পতিবার) ভোরে তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কিরিয়া এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের পাশাপাশি সরকারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

উত্তর তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ‘ডলফিন’ ঘাঁটিও এই অভিযানের আরেকটি লক্ষ্যবস্তু ছিল।

হিজবুল্লাহ জানিয়েছে, বেসামরিক মানুষের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা, তাদের বাস্তুচ্যুত করা এবং আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। 

সূত্র- পার্সটুডে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।