শুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গার্দিওয়ালার চোখে স্পেনের বিশ্বকাপ জয়ের চাবিকাঠি

ঢাকা ইনফো২৪
জুলাই ১৭, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

গার্দিওয়ালার চোখে স্পেনের বিশ্বকাপ জয়ের চাবিকাঠি

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ০)

: ফ্রান্সের বাহডলে বাহকোলাকে থামানোর চেষ্টা করছেন রদ্রি।

X

: ফ্রান্সের বাহডলে বাহকোলাকে থামানোর চেষ্টা করছেন রদ্রি।

আক্রমণের সুর বেঁধে দেওয়া, নিচে নেমে রক্ষণে সহায়তা করা; মাঠের কোথায় দেখা যায় না রদ্রিকে। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে স্পেনের জন্য এই মিডফিল্ডারের পারফরম্যান্সকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গুয়ার্দিওলা।

এবারের বিশ্বকাপের দুর্দান্ত ছন্দে আছেন স্পেনের অধিনায়ক রদ্রি। এখন পর্যন্ত জালের দেখা পাননি তিনি। তবে স্প্যানিশদের ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। গুয়ার্দিওলার মতে, শিরোপা নির্ধারণী ম্যাচেও ব্যবধান গড়ে দিতে পারেন স্পেনের মাঝমাঠের ভরসা।

নিউ ইয়র্কে আগামী ২০ জুলাই ফাইনাল দিয়ে এবারের বিশ্বকাপের পর্দা নামবে। বাংলাদেশ সময় ১টায় (এএম) শুরু মাঠের লড়াই। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি হবে ইউরো ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন।

সিটিতে দীর্ঘদিন ধরে খেলছেন রদ্রি। সাম্প্রতিক বছরগুলোতে ইংলিশ ক্লাবটির সাফল্যের কারিগরদের একজন তিনি। আর এতদিন এই ক্লাবেরই কোচ ছিলেন গুয়ার্দিওলা। এক দশকের অধ্যায় শেষে গত মৌসুমের পর দায়িত্ব ছেড়ে দেন তিনি।

রদ্রির সময়ের সেরা মিডফিল্ডারদের একজন হয়ে ওঠার পেছনে বড় অবদান ছিল গুয়ার্দিওলার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্প্যানিশ এই কোচ বলেছেন, পেদ্রি ও লামিন ইয়ামালের সঙ্গে যদি রসায়নটা জমে ওঠে রদ্রির, তাহলে এটাই ফাইনালে পার্থক্য গড়ে দেবে।

“রদ্রি যদি মাঝমাঠে পেদ্রি ও লামিনের সঙ্গে নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে পারে এবং সুযোগগুলো কাজে লাগাতে যথেষ্ট কার্যকর হতে পারে, তাহলে স্পেনই পার্থক্য গড়ে দেবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});