বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে স্বাধীনতা দিবস উদযাপন, বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জয়পুরহাট স্টেডিয়ামে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শারীরিক নানা কসরত প্রদর্শন করে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আল মামুন মিয়া ‘জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গড়ার’ আহ্বান জানান।

এ সময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের আহ্বায়ক আবদুর রব তরফদার রুকু সহ জেলা প্রশাসন ও অন্যান্য বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে হাসপাতাল, ভবঘুরে ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন করা হয়। এছাড়াও কর্মসূচীর মধ্যে রয়েছে সৌখিন ফুটবল খেলা, শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মসজিদ, মন্দির, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।