শুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চৌদ্দগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুলাই ১৭, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

চৌদ্দগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ০)

প্রীতি ফুটবল ম্যাচ

X

প্রীতি ফুটবল ম্যাচ

জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের ইসলামী যুব বিভাগের উদ্যোগে ইউনিয়নের ২৪টি গ্রাম থেকে বাঁচাইকৃত খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

মুন্সিরহাট উচ্চ বিদ্যাল মাঠে খেলায় প্রতিদ্বন্দিতা করে মুন্সিরহাট এলিভেন স্টার-০২ বনাম মুন্সিরহাট ওয়ারিয়ার্স-০২ খেলায় ড্র হয়। টাইব্রেকারে মুন্সিরহাট এলিভেন স্টার-২ ও মুন্সিরহাট ওয়ারিয়ার্স-৩ গোলে করে চ্যাম্পিয়ন হয় মুন্সিরহাট ওয়ারিয়ার্স। 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন। 

শুক্রবার(১৭ জুলাই) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের ইসলামী যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামীমের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতের ইসলামী যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান স্বপন, নগদ হাট এর ব্যবস্থাপনা পরিচালক ইস্রাফিল হোসাইন, জামায়াত নেতা ইয়াছিন সরকার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাছিম মিয়াজী। 

যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মীর শাহেদের পরিচালনা আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুদ্দীন, অর্থ সম্পাদক কামরুল হাসান, টিম সদস্য মোশাররফ হোসাইন, যুব নেতা হাফেজ মুর্তজা ও মিজান ভূঁইয়াসহ ইউনিয়ন যুব বিভাগের নেতৃবৃন্দ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});