শুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তেঁতুলিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

ঢাকা ইনফো২৪
জুলাই ১৭, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

তেঁতুলিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:৩১ পিএম   (ভিজিট : ০)

বীজ-সার বিতরণ

X

বীজ-সার বিতরণ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ মৌসুমে মরিচ, পেঁয়াজ ও বিভিন্ন শাকসবজির উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি। এছাড়া এমপির প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজীব ও ফারুক উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, খরিপ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গ্রীষ্মকালীন বিভিন্ন উন্নত (উফশী) ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও সার সহায়তা প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় ১ হাজার কৃষককে শাকসবজির বীজ ও সার এবং ৩০০ কৃষককে হাইব্রিড মরিচের বীজ দেওয়া হয়েছে।

প্রতি কৃষককে শাকসবজির জন্য ৩০০ গ্রাম বীজ, এমওপি ১৫ কেজি এবং ডিএপি ১৫ কেজি সার প্রদান করা হয়। অপরদিকে, মরিচ চাষিদের প্রত্যেককে ১০ গ্রাম হাইব্রিড মরিচ বীজ, এমওপি ৫ কেজি, ডিএপি ৫ কেজি এবং ১ কেজি বালাইনাশক ঔষধ দেওয়া হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে প্রান্তিক কৃষকরা নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সক্ষম হবেন।

এসময় উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সঠিক পদ্ধতিতে বীজ বপন ও সার ব্যবহারের পরামর্শ দেন। বিনামূল্যে বীজ ও সার পেয়ে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});