গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক

গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক

গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ০)

ডিএনসিসির প্রশাসক

X

ডিএনসিসির প্রশাসক

হাসপাতাল থাকবে হাসপাতালে মত, আর সেবা থাকবে সেবার মত- গ্রীন স্পেশালাইজড হাসপাতাল যত ভালো কাজ করবে উত্তর সিটি কর্পোরেশন পাশে থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শেওড়াপাড়া গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন | 

হাসপাতাল উদ্বোধন কালে প্রশাসক বলেন, কেউ যদি এই হাসপাতালে  কোন অনৈতিক কাজ করতে চায় ,তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব |

প্রশাসক আরও বলেন, এখানে ভালো চিকিৎসক আছে এবং আরো যদি প্রয়োজন হয় তাহলে উত্তর সিটি কর্পোরেশন এ বিষয়ে সহযোগিতা করবে|

দল মত নির্বিশেষে এলাকার সবাই এই হাসপাতাল সুন্দর ও ভালো পরিবেশে সঠিক চিকিৎসা পাবে বলে প্রশাসক আশা প্রকাশ করেন | 

এ হাসপাতালে  যেন সঠিক পরীক্ষা-নিক্ষার মাধ্যমে দ্রুত এবং সুস্থ চিকিৎসা পায় এলাকার জনগণ সেদিকে খেয়াল রাখার জন্য কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান প্রশাসক | 

এ হাসপাতালের মেডিকেল  বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ  এবং সঠিকভাবে বর্জ্য অপসারণের  

আহ্বান জানান তিনি | 

অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন |

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।