শনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই তাতে পড়ে যায়: রিজভী

ঢাকা ইনফো২৪
জুলাই ১৮, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই তাতে পড়ে যায়: রিজভী

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:০৭ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর রাজনীতির বৈশিষ্ট্য হলো ‘ঘোলা পানিতে মাছ শিকার করা’, তবে সেই চেষ্টা করতে গিয়ে দলটি নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে রিজভী বলেন, ‘‎যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের আদর্শ কী?’

শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতি করার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা যদি এদেশে এসে রাজনীতি করতে চান তাহলে টিক্কা খানের উত্তরসূরীদের প্রত্যাবর্তন করতে হবে। ফ্যাসিস্টের পতন হলে তাকে ফেরানো যায় না।’

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার জন্য মন ভোলানো কথা বলে কিন্তু এদেশের মানুষ আর এই সুযোগ দিবে না।’ 

রিজভী জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ভূমিকার কথা তুলে ধরে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে এ এলাকা অগ্রণী ভূমিকা পালন করেছে। তার ভাষায়, ‘জুলাইয়ে যাত্রাবাড়ীতে পলাশীর প্রান্তর কিংবা লেলিনগ্রাদের মতো প্রতিরোধ গড়ে উঠেছিল।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});