শনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই

ঢাকা ইনফো২৪
জুলাই ১৮, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার ৮১ বছর বয়সে মারা গেছেন। অভিনেত্রীর দীর্ঘদিনের এজেন্ট ফিল বেলফিল্ড শুক্রবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিবিসি থেকে জানা যায় এক বিবৃতিতে তিনি বলেন, ব্রেন্ডার মতো মানুষ আর আসবে না। 

তার চলে যাওয়ায় বিশ্বের অভিনয়জগৎ অপূরণীয় ক্ষতির মুখে পড়ল। ১৯৯০ সালে ‘মাই লেফট ফুট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জয় করে ইতিহাস গড়েন ব্রেন্ডা ফ্রিকার। এতে তিনি অভিনেতা ড্যানিয়েল ডে-লুইসের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এই পুরস্কারের মাধ্যমে তিনি প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড জয়ের কৃতিত্ব অর্জন করেন।

ব্রেন্ডা ফ্রিকার ছোট পর্দাতেও ছিলেন সমান জনপ্রিয়। মেডিকেল নাটক ‘ক্যাজুয়ালটি’তে নার্স মেগান রোচ চরিত্রে ১৯৮৬ সালে প্রথম অভিনয় করেন এবং ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই নাটকে অভিনয় করেন। পাশাপাশি ‘হোম অ্যালোন টু’-এ সেন্ট্রাল পার্কের কবুতর প্রেমী বৃদ্ধা চরিত্রে তার অভিনয় প্রশংসা পেয়েছিল। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘ক্যাজুয়ালটি’র সহ-অভিনেতা ডেরেক থম্পসন ও ক্যাথি শিপটন। তারা ব্রেন্ডাকে অসাধারণ প্রতিভাবান, প্রাণবন্ত ও রসবোধসম্পন্ন মানুষ হিসেবে স্মরণ করেছেন। ডাবলিনে জন্ম নেয়া ব্রেন্ডা অভিনয়জীবন শুরু করেন টেলিভিশন ও মঞ্চে। 

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘করোনেশন স্ট্রিট’, ‘সো আই ম্যারিড অ্যান অ্যাক্স মার্ডারার’, ‘অ্যাঞ্জেলস ইন দ্য আউটফিল্ড’, ‘এ টাইম টু কিল’ এবং ‘ভেরোনিকা গেরিন’। তার মৃত্যুতে আয়ারল্যান্ডসহ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});