শনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমানকে ভৈরববাসীর সংবর্ধনা

ঢাকা ইনফো২৪
জুলাই ১৮, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমানকে ভৈরববাসীর সংবর্ধনা

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ০)

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমান

X

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভৈরব উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে ভৈরব বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি সাইদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার সুজন। বক্তব্য দেন পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আল মামুন, পৌর যুবদলের সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ আফজাল এবং ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন। এছাড়া উপজেলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। 

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও অষ্টগ্রাম সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু। এ সময় কিশোরগঞ্জ, বাজিতপুর, অষ্টগ্রাম, নিকলী এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে আগত যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা সাইদুর রহমানকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, সাইদুর রহমান আগামী দিনে যুবদলে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এর আগে সাইদুর রহমান সভাস্থলের উদ্দেশ্যে রওনা হলে নেতাকর্মীরা বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে নেন। পরে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মধ্য দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। পুরো অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});