শনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অপরাধের বিরুদ্ধে বিএনপি সবসময় আপসহীন অবস্থানে রয়েছে: প্রিন্স

ঢাকা ইনফো২৪
জুলাই ১৮, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

অপরাধের বিরুদ্ধে বিএনপি সবসময় আপসহীন অবস্থানে রয়েছে: প্রিন্স

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ০)

সৈয়দ এমরান সালেহ প্রিন্স

X

সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য ও অমানবিক অপরাধের বিরুদ্ধে বিএনপি সব সময়ই আপসহীন অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে।

শনিবার  দুপুরে  ধোবাউড়া জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে ধোবাউড়ার গোয়াতলায় ইউনিয়নের নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিসা মনির বাবা রাজু মিয়ার কর্মসংস্থানের জন্য একটি অটোবাইক প্রদান কালে তিনি এসব কথা বলেন।

অটোবাইক পেয়ে রাজু মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, মেয়েকে হারানোর শোক কোনোদিনই কাটবে না। তবে পরিবারের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নিসা মনির ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে তাঁর আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান।

এসময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান “একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা” উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, আজকের এই ছোট্ট উদ্যোগ যদি নিসা মনির পরিবারের জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, যদি রাজু মিয়া সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, তবে সেটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই রাষ্ট্রদর্শন বাস্তবায়নের একটি ক্ষুদ্র প্রয়াস। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের রাজনীতির অন্যতম লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টোটন, আব্দুল মোমেন শাহীন, গোয়াতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনসার আলী তুলা প্রমুখ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});