শনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আখাউড়ায় হাঁস পালনে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন যুবক

ঢাকা ইনফো২৪
জুলাই ১৮, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

আখাউড়ায় হাঁস পালনে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন যুবক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ০)

হাঁস পালন

X

হাঁস পালন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ নং দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের যুবক মো. আলম হাঁস পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। 

এক মাস আগে দুই হাজার হাঁস নিয়ে খামার শুরু করেছেন। বর্তমানে প্রতিদিন ৭০০ থেকে ৭৫০টি ডিম উৎপাদন হচ্ছে তার খামারে । সবকিছু ঠিক থাকলে পুঁজি তুলে ৭ থেকে ৮ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। মো. আলম উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে। 

কথা হয় আলমের সাথে। তিনি জানান, বেশ অনেক বছর আগে বিদেশ থেকে এসেছেন। বাজারে তাদের ওয়ার্কসপ ছিল। সেখানে দেখাশোনা করতেন। এক বছর আগে নেত্রকোনায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে একটি হাঁসের খামার দেখে এ ব্যবসার প্রতি আগ্রহী হন। সেখানে এক সপ্তাহ অবস্থান করে হাঁস পালনের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখেন। পরে বাড়ি ফিরে পুঁজি সংগ্রহ করে এক মাস আগে নেত্রকোনা থেকে দুই হাজার হাঁস কিনে খামার গড়ে তোলেন। প্রায় ৯ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করেন তিনি। 

বর্তমানে খামারটি তিনি নিজেই তদারকি করেন। পাশাপাশি দুইজন শ্রমিক হাঁসগুলোর পরিচর্যা করছেন। প্রতিদিন সকাল ৭টার দিকে শ্রমিকরা হাঁসগুলোকে হাওড়ের জমিতে নিয়ে যান। সেখানে সারাদিন প্রাকৃতিকভাবে খাবার খেয়ে বিকেলে আবার খামারে ফিরিয়ে নিয়ে আসে। অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন হয় না।

মো. আলম বলেন, প্রতিদিন ৭০০ থেকে ৭৫০টি ডিম পাচ্ছি। নিয়মিত ডিম উৎপাদন অব্যাহত থাকলে আরও ৬ থেকে ৭ মাস ডিম পাওয়ার আশা করছি। এতে পুঁজি ওঠার পাশাপাশি প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা লাভ হবে বলে আশা করছি। 

হাঁসের রোগ বালাইয়ের বিষয়ে আলম জানান, এখন পর্যন্ত হাঁসের তেমন কোনো রোগবালাই দেখা দেয়নি। সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশের কারণে খামারের হাঁসগুলো সুস্থ রয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});