শনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভিমরুলীর খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুলাই ১৮, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভিমরুলীর খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ০)

কিশোরের লাশ উদ্ধার

X

কিশোরের লাশ উদ্ধার

দেশের বিখ্যাত ঝালকাঠির ভিমরুলী পেয়ারা বাগান সংলগ্ন ভাসমান বাজারের খালে গোসল করতে গিয়ে আমগাছ থেকে ঝাপ দিয়ে নিখোঁজের পাঁচঘণ্টা পর মো. সানি (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে| 

শনিবার পেয়ারা বাগান ঘুড়তে গিয়ে ভাসমান বাজারের উত্তর পাশে দুপুর দুইটার দিকে খালে লাফ দিয়ে নিখোঁজ হয় সানি| সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাঁর লাশ উদ্ধার করে| 

সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদারের ছেলে| 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, শনিবার সকালে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে পেয়ারা বাগান ও ভাসমান বাজার ভ্রমণ করতে ভিমরুলী এলাকায় যায়| ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে ভিমরুলী বাজারের উত্তর পাশে ভাসমান বাজারের খালে গোসল করতে নামে| 

একপর্যায়ে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে খালে ঝাপ দেয়| সঙ্গীরা তাকে না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করে| কোনভাবেই তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় লোকজন| পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যায় তাকে উদ্ধার করে| 

পরিবারের লোকজন তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});