রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে গোলের চূড়ায় এমবাপ্পে

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

জুস্ত ফঁতেন, মিশেল প্লাতিনি, জঁ-পিয়েরে পাপিন, থিয়েরি অঁরি, অলিভিয়ের জিরুদের পেছনে ফেলেছেন আগেই। দেশের জার্সিতে অনেক আগেই হয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। এবার বিশ্বকাপ ইতিহাসেও সর্বকালের সর্বোচ্চ গোলদাতার কীর্তি গড়লেন কিলিয়ান এমবাপ্পে।

আজ তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন এমবাপ্পে। তাতেই লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ২২ গোল এখন তার। ২১ গোল নিয়ে মেসি পিছিয়ে পড়লেন দুইয়ে।

শুধু তাই নয়, জোড়া গোলে এবারের বিশ্বকাপের গোল্ডেন বুটের সবচেয়ে বড় দাবিদার এখন এমবাপ্পে। তার গোল ১০টি। ৮ গোল নিয়ে দুইয়ে রয়েছেন মেসি। গোল্ডেন বুটের জন্য ফাইনালে বিশেষ কিছু করতে হবে মেসিকে।

এমবাপ্পে ২০১৮ বিশ্বকাপে করেছিলেন ৪ গোল। ২০২২ বিশ্বকাপে ৮ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। এবার করলেন ১০ গোল। আর এবারও গোল্ডেন বুটের দৌড়ে অনেকখানিই এগিয়ে এমবাপ্পে।

দুই বিশ্বকাপে এমবাপ্পের গোল ছিল ১২টি। এবার এক বিশ্বকাপেই করলেন ১০ গোল। তাতে মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের পাশাপাশি ভাঙলেন মেসির ২১ গোলের রেকর্ডও। মেসি ২১ গোল করতে খেলেছেন ৩৩ ম্যাচ। সেখানে ২২ ম্যাচেই ২২ গোল করলেন এমবাপ্পে।

২০৩০ বিশ্বকাপে এমন ছন্দে থাকলে কোথায় থামবেন এমবাপ্পে, সেটাই হবে দেখার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});