রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত

প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৪৯ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করার সময় অন্তত দুই মার্কিন সেনা নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও একজন।

শনিবার (১৮ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ খবর নিশ্চিত করেছে। 

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আহত চার মার্কিন সেনাকে উদ্ধার করে দ্রুত জর্ডানের হাসপাতালে পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে ইতিমধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত হওয়া বাকি সেনাসদস্যদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর আবারও ডিউটিতে ফেরত পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, নিহতদের ‘পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে’ সেন্টকম এখনই বিস্তারিত তথ্য কিংবা সেনাসদস্যদের পরিচয় প্রকাশ করছে না। তাদের নিকটাত্মীয়দের খবর দেওয়ার ২৪ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশ করা হবে।

২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে পালটা হামলায় এ পর্যন্ত অন্তত ১৫ মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ইরাকের আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যান ছয়জনের।  কুয়েতের এক কমান্ড পোস্টে ইরানের ড্রোন হামলায় নিহত হন আরও ছয় মার্কিন সেনা। 

এছাড়া চলতি মাসের শুরুর দিকে আরব সাগরে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান মার্কিন নৌবাহিনীর এক পাইলট।

ইরানে এই আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত ৪০০-র বেশি মার্কিন সেনা আহত হয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});