রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আনোয়ারা সাংবাদিক সমিতির নব কমিটির সুমন সভাপতি ফরহাদ সম্পাদক

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ারা সাংবাদিক সমিতির নব কমিটির সুমন সভাপতি ফরহাদ সম্পাদক

প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৫৬ এএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের অন্যতম  সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‎

‎নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠ-এর প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ্ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল-এর প্রতিনিধি ফরহাদুল ইসলাম।

‎

‎শনিবার (১৮ জুলাই) উপজেলার দেয়াঙ রেস্টুরেন্টে আসাসের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে চতুর্থবারের মতো পরিবর্তন হয়েছে। 

‎

‎কমিটির অন্যান্য  হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সংবাদ ও চট্টগ্রাম প্রতিদিন-এর প্রতিনিধি কাঞ্চন সুশীল, সহ-সভাপতি আমাদের সময়-এর প্রতিনিধি ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক ও সুপ্রভাত বাংলাদেশ-এর প্রতিনিধি জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবানী ও আজকের চট্টগ্রাম-এর প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিনিধি নুরুল কবির।

‎

‎এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজ২১ এর প্রতিনিধি রূপন দত্ত, দৈনিক সময়ের আলো-এর প্রতিনিধি এনামুল হক নাবিদ এবং দৈনিক দেশ রূপান্তর ও চট্টগ্রাম মঞ্চ-এর প্রতিনিধি জাহেদুল হক।

‎সাধারণ সদস্য  দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি রতন কান্তি দাশ এবং দৈনিক আমার বার্তা-এর প্রতিনিধি সাইদুর রহমান রনি মনোনীত হয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});